নাট্যকার রিচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনয়শিল্পী রিচি সোলায়মান এবার নাটক লিখলেন। বাবা দিবস ঘিরে নাটকের গল্প। নাম আলোয় ভুবন ভরা। রিচি জানালেন, কোনো পরিকল্পনা করে নয়, একেবারে হঠাৎ করে নাটক লেখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বললেন, ‘বাবা দিবসের নাটকের ব্যাপারে কয়েক দিন আগে বৌদির (চয়নিকা চৌধুরী) সঙ্গে কথা হচ্ছিল। তখন একটা গল্প মনে হলো। অন্ধ বাবা আর তাঁর মেয়ের কথা। ভাবলাম, অন্য কাউকে লেখার দায়িত্ব দিলে হয়তো আমার গল্পটি সেভাবে নাও ফুটে উঠতে পারে। শেষে আমি নিজেই লেখার সিদ্ধান্ত নিয়ে ফেললাম। বৌদিকে জানাতেই তিনি তো দারুণ খুশি।’রিচি আরও বললেন, ‘অনেক দিন ধরেই লেখালেখির ইচ্ছা ছিল। এ ব্যাপারে বিপাশা আপুকে (বিপাশা হায়াত) দেখে আমি উদ্বুদ্ধ হয়েছি। ওনার লেখাগুলো আমার দারুণ ভালো লাগে। সেগুলো আমার জন্য ছিল অনুপ্রেরণা। অনেকেই এখন নাটক লেখার জন্য আমাকে অনুরোধ করছেন। তবে আগে আলোয় ভুবন ভরা প্রচার হোক, সবার প্রতিক্রিয়া দেখি, তারপর নিয়মিত নাটক লেখার ব্যাপারে ভাবব।’নাটকটি লিখলেও এখানে অভিনয় করছেন না রিচি। পরিচালক চয়নিকা চৌধুরী জানান, নাটকে অন্ধ লোকের চরিত্রে অভিনয় করবেন শহীদুজ্জামান সেলিম, আর তাঁর মেয়ে তাহসিন। ১৮ মে থেকে শুটিং হবে পুবাইলে।বাবা দিবস উপলক্ষে জুন মাসে দেখানো হবে নাটকটি।