নাট্যকার শুভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনয়শিল্পী শাহরিয়ার শুভ এবার নাটক লিখেছেন। বললেন, ‘একটা গল্প অনেক দিন থেকেই মাথায় ঘুরছিল। সেদিন মাছরাঙা টেলিভিশনের দু-একজন কর্মকর্তার সঙ্গে গল্পটা নিয়ে আলোচনা করি। তাঁরা খুব পছন্দ করলেন। পাশাপাশি এই গল্পটা নিয়ে নাটক তৈরির জন্য খুব উৎসাহ দিলেন। আমিও লিখতে বসে গেলাম।’ নাট্যকার হওয়ার গল্প বললেন শুভ। ভালোবাসার মেয়েটিকে পাওয়ার জন্য এক মিথ্যার আশ্রয় নেয় ছেলেটি। শুরু করে অভিনয়। শেষ পর্যন্ত সব প্রকাশ পেয়ে যায়। নাটকের নাম অমানিশা। নাটকটি লেখার পাশাপাশি তাতে অভিনয়ও করেছেন শুভ। সঙ্গে আছেন পূর্ণিমা। পরিচালনা করেছেন এস এ হক অলীক।