নাট্যকারদের গল্পের বই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসুম রেজা, মশিউল আলম, নুরুল আলম আতিক, পান্থ শাহরিয়ার, শিবব্রত বর্মণ, অনিমেষ আইচ, রবিউল আলম, মনোয়ার কবির—তাঁরা সবাই জনপ্রিয় নাট্যকার। এবার তাঁদের লেখা ছোটগল্প নিয়ে বই বেরিয়েছে। নাম সময়ের গল্প ২০১৩। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে ছবির হাটে বইটির মোড়ক খোলেন মামুনুর রশীদ ও জুয়েল আইচ। বইটি সম্পাদনা করেছেন অনিমেষ আইচ। তিনি বলেন, ‘এই বইয়ে যাঁদের গল্প রয়েছে, তাঁদের প্রায় সবাই দীর্ঘদিন ধরে লেখালেখির সঙ্গে জড়িত আছেন। নিজেদের বইও আছে। আমরা এ সময়ের লেখকদের ভাবনা নিয়ে এই গল্পের বই সবাইকে উপহার দিতে চেয়েছি। সব কটি গল্পই অতি-প্রাকৃত এবং পরাবাস্তব ঘটনা নিয়ে।’বইটি প্রকাশ করেছে স্বপ্নলোক। আর বাংলা একাডেমীর অমর একুশে গ্রন্থমেলায় পাওয়া যাচ্ছে জাতীয় গ্রন্থকেন্দ্রের স্টলে।