নাট্যকেন্দ্রের জন্য সদস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাট্যকেন্দ্র নতুন সদস্য নিচ্ছে। নাটকের এই দলের প্রধান সম্পাদক তারিক আনাম খান জানান, অভিনয়, মঞ্চ ও আলোক পরিকল্পনা এবং মঞ্চ নাটক সম্পর্কে শিখতে আগ্রহী কমপক্ষে উচ্চমাধ্যমিক পাস ছেলেমেয়েরা কর্মশালায় অংশ নিতে পারবেন। এখান থেকে উত্তীর্ণরা দলের সদস্য হবেন। ২৮ অক্টোবরের মধ্যে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। ঠিকানা বেইলি রোডের থিয়েটার কর্নার, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সপ্তম তলার চিলেকোঠা, বনানী ১১ নম্বর সড়কের সাসলিসসহ বিভিন্ন স্থানে। মুঠোফোন নম্বর: ০১৭১৩০৮৩৬৭২, ০১৬৭৬৭৮৬৬৬৬। বিজ্ঞপ্তি।