নাট্যজগতে আবার নিজেকে ব্যস্ত করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক দিন পর ঢাকার মঞ্চে নাটক করছে নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল। আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হবে নাটক আমি নই। মনজুরে মাওলার লেখা এই কাব্য নাটকটির নির্দেশনা দিয়েছেন জামালউদ্দিন হোসেন। নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল দলের পরিচালকও তিনি। কথা হলো তাঁর সঙ্গে।‘আমি নই’ নাটকটির প্রথম কবে প্রদর্শনী হয়েছিল?২০০৪ সালে। এরপর নাটকটির কয়েকটি প্রদর্শনী হয়। ২০০৬ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হঠাৎ আমার মেয়ে অসুস্থ হয়ে পড়ে। তখন তার পাশে আমাদের থাকাটা খুব জরুরি ছিল। তাই স্ত্রী রওশন আরা হোসেনকে সঙ্গে নিয়ে সেখানে যাই। প্রায় বছর চারেক ছিলাম ওখানে। মাঝে দু-একবার দেশে এসেছি। সেটা মাত্র কয়েক দিনের জন্য। তাই আমি নই নাটকটির নিয়মিত প্রদর্শনী অব্যাহত রাখা সম্ভব হয়নি।এত দিন পর ‘আমি নই’ নাটকটির প্রদর্শনী করার ব্যাপারে আগ্রহী হলেন কেন?ভারতে গ্রুপ থিয়েটার আন্দোলনের পথিকৃত্ শম্ভু মিত্র বহুরূপী প্রতিষ্ঠা করেছিলেন। এবার এ নাটকের দলটি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক নাট্যোৎসবের আয়োজন করেছে। এখানে আমাদের তারা আমন্ত্রণ জানিয়েছে। আগামী ২ মে কলকাতার একাডেমি অব ফাইন আর্টস মিলনায়তনে আমি নই নাটকটির প্রদর্শনী হবে। এর আগে আজ ঢাকার মঞ্চে নাটকটির একটি প্রদর্শনী করেছি।নতুন কোনো নাটক মঞ্চে আনার ব্যাপারে কিছু ভেবেছেন?হ্যাঁ, সুনীল গঙ্গোপাধ্যায়ের রাজা-রানী নাটকটি আমরা মঞ্চে আনব। এরই মধ্যে নাটকটির পড়া শুরু হয়েছে। কলকাতা থেকে ফিরে মহড়া শুরু করব। আশা করছি, আগস্ট মাস নাগাদ নাটকটি মঞ্চে আনা সম্ভব হবে।এবার টিভি নাটকের কথা বলুন।আমি তো ফেব্রুয়ারিতে ঢাকায় এসেছি। এসেই বিটিভির দুটি নাটকে কাজ করেছি। দুটিই বিশেষ দিন উপলক্ষে। একুশে ফেব্রুয়ারিতে স্বপ্ন দেখি আর স্বাধীনতা দিবসে দেশের মাটি। এ ছাড়া আনোয়ার হোসেন ও কৌশিক শংকর দাশের দুটি নাটকে কাজ করছি। মে মাসে আমি আবার কিছু দিনের জন্য নিউইয়র্কে যাব। তাই কোনো ধারাবাহিক নাটকে কাজ করতে চাইনি। ফিরে এসে হয়তো ভাবব। তবে যত তাড়াতাড়ি সম্ভব ঢাকার নাট্যজগতে আবার নিজেকে ব্যস্ত করার ইচ্ছা আছে। বিনোদন প্রতিবেদক