নাট্যজন সুরুজের চিকিৎসা সহায়তায় 'কঞ্জুস' মঞ্চায়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংস্কৃতিক ঐতিহ্যসমৃদ্ধ সিরাজগঞ্জ জেলার নাট্য সংগঠন থিয়েটার মঞ্চ ও শিশু-কিশোর নাট্যমঞ্চের প্রতিষ্ঠাতা, মঞ্চাভিনেতা এবং নির্দেশক আমির হোসেন সুরুজ সম্প্রতি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।
সুরুজের সুচিকিৎসার জন্য প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ। যা আর্থিকভাবে অসচ্ছল আশৈশব মঞ্চনাটকে নিবেদিত এই প্রবীণ মানুষটির পক্ষে বহন করা দুঃসাধ্য। তাঁর সেই ব্যয়বহুল চিকিৎসা সহায়তায় দুটি নাটক মঞ্চায়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। এ পর্যায়ে আজ শুক্রবার সন্ধ্যায় এদিন শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে মঞ্চস্থ হয় লোক নাট্যদলের (বনানী) প্রযোজনা কঞ্জুস।
প্রখ্যাত ফরাসি নাট্যকার মলিয়েরের দ্য মাইজার অবলম্বনে ‘কঞ্জুস’ নাটকটির রূপান্তর করেছেন তারিক আনাম খান ও নির্দেশনা দিয়েছেন কামরুন নূর চৌধুরী।