নাট্যতীর্থের দুটি নাটকের রজতজয়ন্তী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাট্যতীর্থের বয়স সাড়ে পাঁচ বছর। এরই মধ্যে নাটকের এই দল তিনটি মঞ্চনাটক এবং তিনটি পথনাটক করেছে।জানা গেছে, এর মধ্য থেকে দ্বীপ ও ঋষিকাব্য নাটকের ২৫তম প্রদর্শনী উপলক্ষে আয়োজন করা হয় ‘রজত+ রজত=সুবর্ণজয়ন্তী’ অনুষ্ঠান। গত শুক্রবার শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল হলে অনুষ্ঠানের উদ্বোধন করেন সৈয়দ শামসুল হক। আরও উপস্থিত ছিলেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক ঝুনা চৌধুরী, বিপ্লব বালা, গোলাম কুদ্দুস, আবদুল হালিম আজিজ প্রমুখ।এরপর মঞ্চস্থ হলো দ্বীপ নাটকটি। আর ঋষিকাব্য নাটকের প্রদর্শনী হলো গতকাল শনিবার।দুটি নাটকেরই নির্দেশনা দিয়েছেন নাট্যতীর্থ দলের প্রধান তপন হাফিজ।