নাট্যতীর্থের ১২ নারী নাট্যকর্মীকে সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ১২ জন নারী নাট্যকর্মীকে সম্মাননা দেওয়ার মধ্য দিয়ে শেষ হলো নাট্যতীর্থ আয়োজিত ‘সুন্দরী নাট্যমেলা’। এই নাট্যমেলায় নাট্যতীর্থসহ মহাকাল নাট্য সম্প্রদায়, বঙ্গলোক, একতা নাট্যগোষ্ঠী, থিয়েটার আর্ট ইউনিট ও অন্বেষা থিয়েটার মেলায় অংশগ্রহণ করে। প্রতিদিন মঞ্চনাটক প্রদর্শনীর পাশাপাশি ছয়জন নাট্যবন্ধুকে সম্মাননা দেওয়া হয়। শেষ দিন সম্মাননা দেওয়া হয় রূপসজ্জাশিল্পী শুভাশীষ দত্তকে। নাটকে নারীদের অবদানের জন্য এবং নাট্যতীর্থের ১২ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন নাট্যদলের ১২ জন নারী নাট্যকর্মীকে উৎসবের উত্তরীয় পরিয়ে দেন শেষ দিনের অতিথি নূনা আফরোজ। এ ছাড়া দলের জ্যেষ্ঠ কর্মী মারুফ তমাল দলের কার্যক্রমে সর্বোচ্চ উপস্থিতির সম্মাননা পান।