নাট্যযোদ্ধা সম্মাননা দিল গোলাম কুদ্দুছ-কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলাম কুদ্দুছ কে ‘নাট্যযোদ্ধা সম্মাননা’ পদক তুলে দিচ্ছেন অতিথিরা
গোলাম কুদ্দুছ কে ‘নাট্যযোদ্ধা সম্মাননা’ পদক তুলে দিচ্ছেন অতিথিরা

সাংস্কৃতিক ব্যক্তিত্ব সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছকে ‘নাট্যযোদ্ধা সম্মাননা’ পদক ২০১৬ প্রদান করা হয়েছে। গতকাল ১৯ আগস্ট সন্ধ্যায় ঢাকার মাদারটেকে ভিক্টোরী স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে তাঁর হাতে সম্মাননা পদক তুলে দেওয়া হয়।


নাটকের দল নাট্যযোদ্ধার সভাপতি ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য ঝুনা চৌধুরী, বাংলাদেশ পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহমেদ গিয়াস, বাংলাদেশ শিশু সংগঠন ঐক্যজোটের সাধারণ সম্পাদক নিয়াজ আহমেদ, দনিয়া সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক এইচ আর অনিক, নাট্যযোদ্ধার উপদেষ্টা আব্দুল্লা জাফর, জনপ্রতিনিধি আকবর হোসেন ও নাট্যযোদ্ধার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।

সংবর্ধনা সভায় স্থানীয় সংস্কৃতি কর্মী ছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানের অনেক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। সংবর্ধনা সভায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে গোলাম কুদ্দুছ তরুণদের দেশপ্রেম ও মানবিক চেতনায় উদ্বুদ্ধ করার জন্য দেশব্যাপী সাংস্কৃতিক জাগরণ সৃষ্টির আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাট্যযোদ্ধার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।