নাট্যশালায় নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকাকে এশিয়া অঞ্চলের ইসলামি সংস্কৃতির রাজধানী ঘোষণার উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে গতকাল জাতীয় নাট্যশালা মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিচিত্র এই অনুষ্ঠানে পুঁথি পাঠ করেন শিশির রহমান, পরিমল মজুমদার ও লোকমান হোসেন। সমবেত সংগীত পরিবেশন করেন নজরুল সংগীতশিল্পী পরিষদের শিল্পীরা। শহীদনামা জারি পরিবেশন করেন সাইদুর রহমান বয়াতি ও তাঁর দল। হাসন রাজার গান শোনান একরামুল ইসলাম। মারফতি গান শোনান জহীর আলিম। দলীয় নৃত্য পরিবেশন করে নৃত্য সংগঠন ধৃতি। কাওয়ালি শোনান সমীর কাওয়াল ও তাঁর দল। অনুষ্ঠানে আরও ছিল যাত্রাপালা সোহরাব-রুস্তম।