নাট্যশালায় নৃত্য-উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওডিশি অ্যান্ড টেগোর ড্যান্স মুভমেন্ট সেন্টার চট্টগ্রামের ১৬ বছরে পদার্পণ উপলক্ষে আজ ও আগামীকাল শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত হয়েছে নৃত্য–উৎসব।
আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় উৎসবের উদ্বোধন করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। এতে অতিথি থাকবেন ওডিশি নৃত্যগুরু পৌষালী মুখার্জি ও ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের পরিচালক জয়শ্রী কুণ্ডু।
সম্মাননা দেওয়া হবে নৃত্যশিল্পী আমানুল হক, মিনু হক, সাজু আহমেদ, শর্মিলা বন্দ্যোপাধ্যায়, মুনমুন আহমেদ ও তামান্না রহমানকে।