নাট্যশালায় 'প্রমিথিউস'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ ‘প্রমিথিউস’ নাটকের একটি দৃশ্য
জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ ‘প্রমিথিউস’ নাটকের একটি দৃশ্য

বিশ্বনাটকের ইতিহাসে গ্রিসের উপস্থিতি নানা কারণে তাৎপর্যপূর্ণ। ধারণা করা হয়, আধুনিক থিয়েটারের প্রথম অভিনয় রূপায়িত হয়েছিল গ্রিসের পাহাড় কেটে তৈরি মঞ্চে। প্রাচীন গ্রিসে পাহাড় আর পাথর কেটে দর্শকসারি আর অভিনয় ভূমি নির্মাণ থিয়েটারে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার উদাহরণ হয়ে আছে। স্কাইলাসের প্রমিথিউস বাউন্ড গ্রিসের ট্র্যাজেডি নাটকের উত্থানকালের নাটক। নাটকটিকে সমসাময়িক করে মহাকাল নাট্যসম্প্রদায় প্রযোজনা করেছে প্রমিথিউস।
জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে গতকাল সন্ধ্যায় মঞ্চস্থ হয় প্রমিথিউস। স্কাইলাসের প্রমিথিউস বাউন্ড আশ্রয়ে তৈরি নাটকটির গতকাল ছিল চতুর্থ প্রদর্শনী। আনন জামানের লেখা ও মোস্তাফিজুর নুর নির্দেশিত প্রমিথিউস মহাকাল নাট্য সম্প্রদায়ের ৩০তম প্রযোজনা।
নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মীর জাহিদ হাসান, সৈয়দ লুৎফর রহমান, মো. শাহনেওয়াজ প্রমুখ।