নাতনির সঙ্গে অমিতাভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিন্দুকদের মুখে ছাই! কে বা কারা গুজব রটিয়ে দিয়েছিল, বচ্চন পরিবারে ভাঙন ধরেছে। মা-বাবার কাছ থেকে স্ত্রী-মেয়ে নিয়ে আলাদা হয়ে যাচ্ছেন অভিষেক বচ্চন। সেই গুঞ্জন মিথ্যা প্রমাণ করে দিয়ে বচ্চন পরিবার সুখময় এক নদীর মতোই বয়ে চলেছে। সম্প্রতি নাতনি আরাধ্যের সঙ্গে বেশ মজা করে সময় কাটিয়েছেন অমিতাভ বচ্চন। নাতনির জন্য পথের ধার থেকে কিছু বড়সড় বেলুন কিনে এনেছিলেন। বেলুনগুলো পেয়ে আরাধ্য খুশিতে আত্মহারা। সামান্য বেলুনেই নাতনির এত খুশি দেখে অমিতাভের বুকটাও ভরে গেছে। সেই তৃপ্তির কথা তিনি জানিয়েছেন টুইটারে। আইএএনএস।