নাতির আবদার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাতি রণবীর কাপুরের কথা ফেলতে পারলেন না দাদু শাম্মী কাপুর। ভাইপো ঋষি কাপুরের ছেলে রণবীরের আবদার মেজো দাদুর সঙ্গে অভিনয় করার। সেই আবদার রাখতেই ১০ বছর পর আবার ক্যামেরার সামনে দাঁড়াতে আজ রোববার মুম্বাই থেকে দিল্লিতে যাচ্ছেন ষাট ও সত্তরের দশকের অন্যতম জনপ্রিয় নায়ক শাম্মী কাপুর। ছবির নাম রকস্টার। পরিচালনা করছেন ইমতিয়াজ আলী।‘লাভ আজ কাল দেখেই ইমতিয়াজকে আমার ভালো লেগেছে। সে কারণে আর নাতির আবদারেই আবার ক্যামেরার মুখোমুখি হচ্ছি।’ বললেন আশি ছুঁই ছুঁই শাম্মী কাপুর।