নাদিম-শ্রাবণের সুরে গান করবেন ইভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের প্রখ্যাত সুরকার জুটি নাদিম-শ্রাবণের সুরে একটি হিন্দি ছবিতে গান করবেন ইভা রহমান। গতকাল রোববার তাঁর স্বামী এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান জানান, ফেব্রুয়ারি মাসে মুম্বাইতে গানটি ধারণ করা হবে। তিনি আরও জানান, প্রীতমের সুরে একটি পূর্ণাঙ্গ হিন্দি অ্যালবামে গান করার প্রস্তুতি নিচ্ছেন ইভা। ফেব্রুয়ারি ও মার্চ মাসে অ্যালবামটির গানের ধারণকাজ হবে। মাহফুজুর রহমান বলেন, এ আর রহমানের সুরেও গান করবেন ইভা। এরই মধ্যে আলোচনা প্রায় চূড়ান্ত হয়েছে। চুক্তি স্বাক্ষর হওয়ার পর আনুষ্ঠানিকভাবে তা জানানো হবে।