নানা ঘটনার মধ্য দিয়ে ছবির কাজ শেষ করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নজরুলজয়ন্তী উপলক্ষে চ্যানেল আইতে আজ দুপুরে দেখানো হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি মেহেরনেগার। ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন মুশফিকুর রহমান ও মৌসুমী। পরিচালনার পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন মৌসুমী। কথা হলো তাঁর সঙ্গে।কী করছেন?ফ্যান্টাসি কিংডমে এসেছি। এখানে প্রজাপতি ছবির শুটিং হচ্ছে। ‘প্রজাপতি’ ছাড়া আর কী কাজ করছেন?দেবদাস ছবির কিছু কাজ বাকি আছে। প্রজাপতির পর দেবদাস-এর কাজগুলো শেষ করব। আর তেমন কোনো কাজ করছি না। এখন বাচ্চাদের একটু বেশি সময় দিচ্ছি। মেহেরনেগার ছবিতে কাজের সময়কার কোনো ঘটনার কথা মনে পড়ে?ছবির শুটিং করার জন্য যখন কাপ্তাইয়ে গেলাম তখন খবর পেলাম, আমার ছোট মেয়ে ফাইজা ভীষণ অসুস্থ। নিউমোনিয়ায় আক্রান্ত। শুটিং শেষ করে দ্রুত ঢাকায় ফিরতে হয়েছে। এরপর এফডিসিতে শুটিংয়ের সময় আমার বাবা মারা যান। ছবির নেগেটিভ রাশ প্রিন্ট করার জন্য ল্যাবে দেওয়া হলো। ল্যাবের ত্রুটির কারণে কিছু নেগেটিভ নষ্ট হয়ে যায়। তখন আবার নতুন করে শুটিং করতে হয়েছে। এভাবে নানা ঘটনার মধ্য দিয়ে ছবির কাজ শেষ করেছি।ছবিতে আপনি একই সঙ্গে পরিচালনা ও অভিনয় করেছেন। কোনো সমস্যা হয়নি?সমস্যা তো হয়েছেই। তার পরও কিছু করার ছিল না। কারণ, মেহেরনেগার চরিত্রের জন্য তেমন কাউকে তখন পাইনি। তাই কাজটা আমাকেই করতে হয়েছে।ছবিটি তৈরি করার পর কেমন লেগেছে?মনে হয়েছে, কোথাও কোথাও খুব ভালো হয়েছে; আবার কোথাও আরও ভালো করার সুযোগ ছিল। যেহেতু ছবির বাজেট কম এবং গল্প অনুযায়ী জায়গা পাওয়া যায়নি, তাই শতভাগ ভালো হয়েছে—এটা বলব না।টিভির জন্য কোনো কাজ করছেন?না। তবে সময় পেলে ঈদ উপলক্ষে ওমর সানীর প্রযোজনা প্রতিষ্ঠান থেকে একটি নাটকে অভিনয় করব।