নাপিত আর গোয়ালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গজনি ছবির প্রচারণার সময় আমির খান নিজেই নেমেছিলেন নাপিতের ভূমিকায়। নিজেই কাঁচি-চিরুনি হাতে তুলে নিয়ে তাঁর ভক্তদের ‘গজনি স্টাইল’ ছাঁট দিয়েছিলেন তিনি। এবারে আবারও সেই নাপিতের ভূমিকা। তবে বাস্তবে নয়, বিজ্ঞাপনচিত্রে। টাটাস্কাইয়ের একটি বিজ্ঞাপনচিত্রে এই বলিউড তারকাকে দেখা যাবে নাপিতের চরিত্রে। কৌতুকধর্মী এই বিজ্ঞাপনে দেখা যাবে আমিরের কাছে একদম ভিন্নধারার চুলের ছাঁট নিতে এসেছেন গ্রাহকেরা। নাপিত ছাড়াও ওই একই পণ্যের আরেকটি বিজ্ঞাপনে গোয়ালার চরিত্রেও দেখা যাবে আমিরকে। ওয়েবসাইট।