নাফিস এখন একাডেমির সদস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাফিস বিন যাফর
নাফিস বিন যাফর

বাংলাদেশের ছেলে কারিগরি অস্কারজয়ী নাফিস বিন যাফর একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের সদস্য হলেন। একাডেমির ‘ক্লাস অব ২০১৭’-তে এসেছে তাঁর নাম। নতুন সদস্য তালিকার ভিজুয়্যাল ইফেক্টস বিভাগে তিনি নাম লিখিয়েছেন। এ বছর একাডেমি কর্তৃপক্ষ ৭৭৪ জন নতুন সদস্য যুক্ত করেছে।

এর আগে একাডেমি কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে জানিয়েছিল, এ বছর সর্বোচ্চ সদস্য যোগ করেছে তারা। বর্ণবৈষম্যের অভিযোগ মুছতে বিশ্বের বিভিন্ন প্রান্তের বিভিন্ন বর্ণের চলচ্চিত্রব্যক্তিত্ব এ বছর একাডেমির সদস্য হওয়ার সুযোগ পেয়েছেন। এর মধ্যে বলিউডের অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া, আমির খান, সালমান খান, ইরফান খান, দীপিকা পাড়ুকোনের মতো তারকাদের নামও রয়েছে।

বাংলাদেশের নাফিস বিন যাফরের নাম একাডেমির নতুন সদস্যদের তালিকায় উঠেছে কুংফু পান্ডা থ্রি ও হাউ টু ট্রেইন ইউর ড্রাগন টু ছবির কুশলী হিসেবে। এর আগে ২০০৮ ও ২০১৫ সালে কারিগরি অস্কার জিতেছিলেন এই প্রকৌশলী।