নাবিক হবেন ততু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স মোটে ৩৪। এরই মধ্যে অভিনয়ের দুনিয়ায় রোশনাই ছড়িয়েছেন, পেয়েছেন ভক্তদের ভালোবাসা। বলা হচ্ছে দ্য দা ভিঞ্চি কোড ছবির ফরাসি অভিনয়শিল্পী অদ্রে ততুর কথা। তিনি বললেন, ‘বছর কয়েক আগে সিদ্ধান্ত নিয়েছিলাম, ৪০ বছর বয়সে অভিনয় বন্ধ করে দেব। কারণ, আমি হয়তো অন্য রকম কিছু করতে চাই।’ কী করতে চাইছেন তিনি? উত্তরে বললেন, ‘নাবিক হতে চাই। আশা করি, পাঁচ বছরের মধ্যে আমি যথেষ্ট এলেমদার হয়ে যাব। তখন নিশ্চয়ই আমার নৌকাটা নিয়ে গোটা দুনিয়া ঘুরে আসতে পারব। আটলান্টিক পাড়ি দিতে চাই আমি। এটা হয়তো সফল না-ও হতে পারে, তার পরও স্বপ্ন দেখে যাই আমি।’ ওয়েবসাইট।