নাভীদ ও হৃদয়ের কমেডি শো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমেডিয়ান নাভীদ মাহবুব ও ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ঢাকার কমেডিয়ান এমদাদুল হক হৃদয় একসঙ্গে কমেডি করবেন। মাতাবেন দর্শকদের। আগামী ৩ নভেম্বর বনানীর একটি রেস্তোরাঁয় নাভীদ কমেডি ক্লাব আয়োজন করেছে এই শো।
শো সম্পর্কে হৃদয় বলেন, ‘নাভীদ ভাই ঢাকায় নিয়মিত বিভিন্ন শো করেন। মীরাক্কেল থেকে ফেরার পর আমারও ইচ্ছা ছিল সরাসরি দর্শকদের সামনে শো করার। এবার সে সুযোগ হলো। ভালো লাগছে।’
হৃদয় জানান, সন্ধ্যা সাড়ে সাতটায় বনানীর কিভা হান রেস্তোরাঁয় এ হবে এই শো।
নিয়মিত শো করার পাশাপাশি নাভীদ মাহবুব নিয়মিত এবিসি রেডিওতে সকালে ‘গুড মর্নিং বাংলাদেশ’ নামে একটি অনুষ্ঠান করেন।