নাম পাল্টাচ্ছেন ফার্গি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ট্যাসি অ্যান ফার্গুসন
স্ট্যাসি অ্যান ফার্গুসন

নাম পাল্টে ফেলছেন ‘ব্ল্যাক আইড পিস’-এর গায়িকা ফার্গি। স্ট্যাসি অ্যান ফার্গুসন থেকে হয়ে যাচ্ছেন ফার্গি ডুহামেল। চার বছর ধরে সংসার করছেন অভিনেতা জশ ডুহামেলের সঙ্গে। মা-ও হতে চলেছেন ফার্গি। কদিন আগে আদালতে গিয়ে নিজের নাম পরিবর্তনের আবেদন করার পর কাজও এগিয়েছে অনেক দূর। এমনিতে সবার কাছে পরিচিত ফার্গি নামে, অন্যদিকে স্বামীর ডুহামেল জুড়ে হয়ে যাচ্ছেন ফার্গি ডুহামেল। কদিনের মধ্যে স্থানীয় পত্রিকায় একটি পাবলিক নোটিশ ছাপালেই নতুন নাম ব্যবহার করতে পারবেন এই শিল্পী। পিটিআই।