নাম পেল শাহরুখ-ক্যাটরিনার ছবি!
লাদাখে শাহরুখ খান ও ক্যাটরিনাকে নিয়ে রোমান্টিক থ্রিলারধর্মী একটি চলচ্চিত্রের শুটিং করছেন যশরাজ চোপড়া। এত দিন এ ছবির কোনো নাম দেননি পরিচালক। এক খবরে এনডিটিভি জানিয়েছে, শাহরুখ ও ক্যাটরিনা অভিনীত ছবির একটি নাম ঠিক করেছেন পরিচালক—‘ইয়ে কাঁহা আ গয়ে হাম’।যশরাজ ফিল্মের সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, আজ ২৭ আগস্ট চলচ্চিত্রটির নির্মাতা যশরাজ চোপড়ার বয়স ৮০ বছর পূর্ণ হচ্ছে। যশ চোপড়ার জন্মদিন উদযাপন ও নতুন ছবিটির প্রোমো বা বিজ্ঞাপনচিত্র প্রদর্শনের জন্য প্রস্তুতি নিচ্ছে চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁর জন্মদিন উপলক্ষেই ছবিটির নাম ঠিক করা হয়েছে। তবে, এ নামই চূড়ান্ত কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। জানা গেছে, শাহরুখ-ক্যাটরিনা ও পরিচালক আরও নাম খুঁজছেন। এ ছবিতে শাহরুখ খানকে সেনাবাহিনীর একজন কর্মকর্তার চরিত্রে দেখা যাবে। ক্যাটরিনা ছাড়াও ছবিতে আছেন আনুশকা শর্মা।