নাম বদলে আবার বলিউডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলিউডে এসে নাফিসা খান হয়েছিলেন জিয়া খান। এবার ফিরে গেলেন পুরোনো নামেই। পুরোনো নামে নতুন রূপে হাজির হচ্ছেন তিনি। ২০১০ সালে হাউসফুল ছবিতে শেষ দেখা গেছে তাঁকে। এরপর লম্বা বিরতিটা কাটিয়েছেন লন্ডনে অভিনয় শেখার স্কুলে। এরই মধ্যে নতুন তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বলেও শোনা যাচ্ছে। তিনি বললেন, ‘১৬ বছর বয়সে নাম বদলে জিয়া হয়েছিলাম। এখন আবার নাফিসা। বন্ধুবান্ধব, পরিবারের সবাই আমাকে নাফিসা নামেই ডাকে। এতেই তো আমি অভ্যস্ত। নতুন ছবি নিয়ে দারুণ উত্তেজনায় আছি।’ টিএনএন।