নামবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সালমা হায়েক পিনোল। হ্যাঁ, এখন থেকে এই নামেই সবাই চিনবেন এই মেক্সিকান অভিনেত্রীকে। এত দিনে সবার নিশ্চয়ই জানা হয়ে গেছে, ফরাসি ধনকুবের ফ্রাঁসোয়া অঁরি পিনোলকে বিয়ে করেছেন সালমা। ২০০৭ সালে জন্ম হয় তাঁদের কন্যা ভ্যালেন্তিনা পালোমা পিনোলের। সালমা হায়েকের এই নামবদলের পেছনে নাকি আছে মেয়ে ভ্যালেন্তিনা।‘একদিন হঠাৎ করে শুটিংয়ের ফাঁকে ও (ভ্যালেন্তিনা) আমাকে জিজ্ঞেস করেছিল, আমার নামের সঙ্গে কেন “পিনোল” নেই। আমিও তাজ্জব হয়ে ভেবেছি, আসলেই তো! এ কথাটা কেন এত দিন মনে হয়নি? ব্যস, এভাবেই শুরু।’ সালমা হায়েক জানিয়েছেন নাম বদলের পেছনের গল্প। ২০০৬ সালে ইতালিতে তাঁর প্রথম দেখা হয় ফ্রাঁসোয়া পিনোলের সঙ্গে। পরের বছর সম্পন্ন হয় তাঁদের বাগদান। ওয়েবসাইট।