নামী ক্রিকেটারদের সঙ্গে অক্ষয় কুমার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়াসিম আকরাম, গ্রাহাম গুচ, নাসের হুসেন কিংবা ম্যাথু হেইডেনের মতো খ্যাতিমান ক্রিকেটারদের সঙ্গে খেলার ভাগ্য কয়জন অভিনেতার হয়? পাতিয়ালা হাউস ছবিতে অভিনয়ের সুবাদে সেই সুযোগটাই পেয়ে গেলেন অক্ষয় কুমার। ‘ছবিতে দেখা যাবে ইংল্যান্ড ক্রিকেট দলের হয়ে খেলছেন অক্ষয়। ব্যাপারটা বিশ্বাসযোগ্য করার জন্য পেশাদার নামী ক্রিকেটারদের দরকার ছিল। আমরা এমন কিছু ক্রিকেটারকে চিত্রনাট্যে পাঠিয়েছি। তাঁরা রাজি হয়েছেন।’ জানিয়েছেন ছবির প্রযোজক ভূষণ কুমার। ওয়েবসাইট।