নামে নামে শুভকামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ক্রিকেট দলে রয়েছেন এমন কজন খেলোয়াড়, যাঁদের নামের সঙ্গে আমাদের সংস্কৃতি অঙ্গনের কয়েকজন তারকার নামে দারুণ মিল। এমন কজন তারকা তাঁদের মিতাদের জানিয়েছেন শুভকামনা।রুবেলকে নায়ক রুবেলআমার নামের একজন মানুষ এবারের বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে লাল-সবুজ জার্সি পরে মাঠে নেমেছে। প্রথম খেলায় কিন্তু ও ভালো বলই করেছে। ভালো কিছু করবে—এটা তো অবশ্যই সবার কাম্য। তবে আনন্দটা অনেক বেশি হবে তখনই, যখন রুবেল আগামী প্রতিটি ম্যাচে তার সেরা খেলাটা খেলবে। প্রথম খেলার পর বাংলাদেশ দল কিছুটা চাপে আছে। আমার দৃঢ় বিশ্বাস, রুবেল মাথা থেকে সব ধরনের চাপ ভুলে গিয়ে ভালো খেলাটাই খেলবে। রুবেলকে বলি, তোমাদের দিকে তাকিয়ে আছে পুরো বাংলাদেশের মানুষ। আমিও তাদের একজন।রাজ্জাককে নায়করাজগত এক বছরে রাজ্জাকের বোলিং ছিল অসাধারণ। তবে প্রথম খেলায় ছন্দ হারিয়ে ফেলেছিল। তার পরও আমার ভাবতে খুবই ভালো লাগছে, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একজন সফল বোলার আছে, আমারই নামে যার নাম। ভারতের সঙ্গে খেলার পর এখন বাংলাদেশ ক্রিকেট দলের দিকে তাকিয়ে আছে সারা দেশ। স্পিনার রাজ্জাকের কাছেও সবার অনেক প্রত্যাশা। ওর কাছে আমার একটাই অনুরোধ, মাথা ঠান্ডা রেখে মাঠে যেন নিজের খেলাটা খেলে। পুরোপুরি শিখিনি, আমি এখনো শিখছি—এই মন্ত্র নিয়ে যেন প্রতিটি ম্যাচ খেলে। বাংলাদেশের গ্রুপে সব দলই শক্তিশালী। আমার দৃঢ় বিশ্বাস, আবদুর রাজ্জাক যদি আগের মতো তার স্বাভাবিক বোলিংটা করতে পারে, তাহলে প্রতিপক্ষ দলের মারমুখো ব্যাটসম্যানদের ফিরিয়ে দেওয়াটা খুব কঠিন কাজ হবে না। রাজ্জাকের জন্য আমার অন্তর থেকে দোয়া রইল। রাজ্জাককে বলব, ১৬ কোটি মানুষের মধ্যে তোমার খেলা দেখবে আরও একজন রাজ্জাক। এই রাজ্জাক রুপালি পর্দার মানুষ হলেও খেলার মাঠে তোমার একজন ভক্ত। জানি, তুমি আমাকে নিরাশ করবে না।সোহরাওয়ার্দী শুভকে আরেফিন শুভশুভ নামের ছেলেগুলো সাধারণত ফাইটার হয়। আমি ফাইট করে জয় করতে ভালোবাসি। সোহরাওয়ার্দী শুভও খেলার মাঠে ফাইট করতে করতেই আজকে একটা জায়গায় এসেছে। শুভর কাছে আমার প্রত্যাশা অনেক। তাকে বলব, ভাই, মনে রেখো, পুরো দেশকে তোমরা পারো প্রাণখুলে হাসাতে। সেই খেলাটাই খেলো, যে খেলায় জয়ের আনন্দে সবাই হাসতে পারি। তোমাদের সবার কাছে ভালো খেলা প্রত্যাশা করি। আর শুভ, তোমরা যেন শুভ সংবাদ, বিজয়ের সংবাদ দিতে পারো, এটাই শুভর কাছে শুভকামনা।সাকিব আল হাসানকে নায়ক শাকিব খাননামের সঙ্গে মিল থাকার কারণে অনেকেই আমাকে বলে, আপনার মিতার ওপর তো এবার অনেক বেশি প্রত্যাশা। আমিও তাদের বলি, শাকিব খানকে নিয়ে চলচ্চিত্রের পর্দায় যেমন নির্মাতাদের অনেক প্রত্যাশা থাকে, তেমনি খেলার মাঠে সাকিব আল হাসানের কাছে আমারও অনেক বেশি প্রত্যাশা। কানাডার সঙ্গে প্রস্তুতিমূলক ম্যাচে মিতা যে খেলা দেখাল, সেই খেলাটাই দেখতে চাই চূড়ান্ত খেলায়। ভারতের সঙ্গে খেলাতেও মিতা ভালোই খেলেছে। টিকে থাকলে তো মনে হয় ম্যাচটা বের করেই আনতে পারত। আর বলব সাকিব আল হাসান, আমাদের দুজনার যে খ্যাতি এবং জনপ্রিয়তা আছে, তার যেন কোনো অমর্যাদা না হয়। আর মনে মনে প্রার্থনা করি, সাকিব এবার নতুন ইতিহাস সৃষ্টি করবে।জুনায়েদ সিদ্দিককে অভিনেতা সিদ্দিকএইটা তো আগে ভাবিনি, আমার নামেরই একজন এবারের বিশ্বকাপে খেলছেন। ভাই জুনায়েদ সিদ্দিক, এইটা আমার জন্য অনেক আনন্দের। আপনাকে একটা কথা বলব। আমি নিজে তো হাসির নাটকে কাজ করছি। আমাকে দেখলে নাকি লোকে হাসে। আমাদের জীবনে হাসির চেয়ে কষ্ট বেশি থাকে। জুনায়েদ সিদ্দিক ভাই, আপনাকে আমার অনুরোধ, আপনি এমন খেলাই খেলুন, যে খেলা দেখে আমরা সবাই আনন্দে হাসতে পারি। পুরো জাতি হাসবে, আনন্দের বন্যা বয়ে যাবে। আমি জানি, জুনায়েদ সিদ্দিক ভাই, আপনি এবং আপনার দল সেই চেষ্টাই করবে। আপনাদের জন্য রইল শুভকামনা।রাকিবুল হাসানকে অভিনেতা হাসান মাসুদরাকিবুল হাসানকে বলি: বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়কের নাম রকিবুল হাসান। বর্তমান অধিনায়কের নাম সাকিব আল হাসান। আমি নিজেও হাসান মাসুদ। ভাই, এই হাসান নামের মানুষগুলোর নামের প্রতি যেন তুমি সুবিচার করো। রাকিবুল হাসান প্রথমবার বিশ্বকাপ খেলেছে ভারতের সঙ্গে। অনুরোধ একটাই, তুমি পরবর্তী খেলাগুলোতে প্রতি ওভারে বল অপচয় কোরো না। কারণ, ওয়ান ডে ম্যাচে একটি বল অপচয় হলেই রানরেট বাড়তে থাকে। পুরো টিমের ওপর এর প্রভাব পড়ে। তার পরও আমি বলব, রাকিবুল ভালো করবে। অবশ্যই সে ‘হাসান’ নামের মর্যাদা রক্ষা করবে এবং ভালো খেলবে।নাঈম ইসলামকে নায়ক নাঈমআমার নামের সঙ্গে মিল আছে এমন একজন ক্রিকেটার আছে, তার নাম নাঈম ইসলাম—এটা তো অনেক আনন্দের একটা সংবাদ। আগামীকাল বাংলাদেশের দ্বিতীয় খেলা। আর তো মাত্র কয়েক ঘণ্টা। জয়ের স্বাদ পেতে চাই। প্রথম খেলায় বাংলাদেশ দল লড়েছে। আমার তো মনে হয়, এই ম্যাচ থেকে আমরা অনেক বেশি আত্মবিশ্বাসী হতে পেরেছি। প্রথম প্রথম মনে হতো, কী হবে, এখন মনে হয় আমরা পারব। কারণ, আমাদের আছে সাকিব, তামিম, আশরাফুল, রাজ্জাক, আর নাঈমের মতো খেলোয়াড়। তারাই পারে সব ঘটনার মোড় ঘুরিয়ে দিতে। নাঈম পারে নিজের জন্য নতুন একটা অধ্যায় সৃষ্টি করতে। নাঈমের কাছে আমার অনুরোধ, ভাই, নিজের সেরা খেলাটা খেলো। তবেই তোমরা পারবে জয় নিয়ে আসতে। আমরা সেই জয়ের অপেক্ষায় আছি।