নায়িকা খুঁজছেন নায়িকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৬ সালে আয়না নামে একটি ছবি পরিচালনা করে সাড়া ফেলেন চিত্রনায়িকা কবরী। এবার নতুন চলচ্চিত্র নির্মাণের জন্য প্রস্তুত তিনি। ঠিক হয়ে গেছে ছবির নাম, এই তুমি সেই তুমি। শিল্পী নির্বাচনও অনেকটাই শেষ। এখন শুধু নায়িকার অপেক্ষা। কবরী জানালেন, তিনি খুঁজছেন তাঁর ছবির কাঙ্ক্ষিত নায়িকাকে।
দুই প্রজন্মের দুই জুটি নিয়ে এই ছবির গল্প। এর মধ্যে একটি জুটি কবরী ও আলমগীর। অন্য জুটির একজন অভিনেতা আরিফিন শুভ। তবে শুভর বিপরীতে যে মেয়েটি অভিনয় করবেন, তাঁর খোঁজ মেলেনি এখনো। প্রথম আলোকে কবরী জানান, নায়িকা পেলেই পুরোদমে ছবির কাজ শুরু করে দেবেন।
এই তুমি সেই তুমি ছবির গল্প, সংলাপ ও চিত্রনাট্য কবরীর নিজের।