নারায়ণগঞ্জে শিশুতোষ চলচ্চিত্র উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আলো ছায়ায় সুন্দর আগামী’ স্লোগান নিয়ে গতকাল শুক্রবার থেকে নারায়ণগঞ্জে তিন দিনব্যাপী শিশুতোষ চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। উৎসবে ১২টি দেশের মোট ১৩টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। বিকেলে শহরের চাষাঢ়ায় শহীদ জিয়া হলে উৎসবের উদ্বোধন করেন চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম। উদ্বোধনী দিনে মুহম্মদ জাফর ইকবালের কিশোর উপন্যাস অবলম্বনে মোরশেদুল ইসলাম নির্মিত আমার বন্ধু রাশেদ চলচ্চিত্র প্রদর্শিত হয়।