নারী জীবনের দ্বন্দ্ব নিয়ে আরণ্যকের ‘ইয়োকাস্তে’
আরণ্যক নাট্যদলের নতুন নাটক ইতি ইয়োকাস্তে। পরীক্ষণমূলক এই নাটকটি মঞ্চস্থ হলো গতকাল রোববার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটারে। গ্রিক নাট্যকার সফোক্লিসের ইদিপাস অবলম্বনে এই নাটকটি নির্মাণ ও নির্দেশনা দিয়েছেন দলের তরুণ নির্দেশক দীপক সুমন। নাটকে ইদিপাসের গল্প বলার পাশাপাশি সমসাময়িক নারী জীবনের দ্বন্দ্বকে প্রাধান্য দেওয়া হয়েছে। ইদিপাস নাটকের মহড়ার মধ্য দিয়ে নাটকটির কাহিনী শুরু। নাটকের ভেতরের অব্যক্ত কথাগুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে এখানে। রাজা ইদিপাসের গল্প আমাদের অনেকেরই জানা। গল্পটির যে প্রধান নারীচরিত্র, ইয়োকাস্তের ভেতরের দ্বন্দ্বগুলো কখনো কেন্দ্রীয় চরিত্রে স্থান পায়নি। শুধু রাজা ইদিপাসকে ঘিরেই নাটক আবর্তিত হয়। তাহলে নারীরা কি শুধুই পুরুষদের ইচ্ছার পুতুল বা সন্তান উৎপাদনের যন্ত্র? এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন নির্দেশক এ নাটকে। শওকত ওসমানের ৯৫তম জন্মদিন ‘তিনি বিচিত্র বিষয়ে লিখেছেন, একই সঙ্গে আঙ্গিক নিয়ে চালিয়েছেন ক্রমাগত নিরীক্ষা। ছিলেন অত্যন্ত সমাজসচেতন, সমাজের বিভিন্ন পরিবর্তনের ধারা সচেতনভাবে পর্যবেক্ষণ করতেন ও অনুধাবন করতেন। প্রাগ-বিভাগ, বিভাগোত্তর এবং স্বাধীনতা-উত্তরকালের বাংলার সমকালীন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক চিত্র তাঁর সাহিত্যে চমৎকারভাবে উপস্থাপিত হয়েছে।’গতকাল কথাসাহিত্যিক শওকত ওসমানের ৯৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তারা তাঁর সম্পর্কে এভাবেই বলছিলেন। মুক্তিযুদ্ধ জাদুঘরে এ স্মরণসভার আয়োজন করে শওকত ওসমান স্মৃতি পরিষদ। আলোচনায় অংশ নেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, অধ্যাপক বুলবন ওসমান, অধ্যাপক ফিরোজা ইয়াসমীন, চলচ্চিত্রকার সৈয়দ সালাউদ্দিন জাকী। সভাপতিত্ব করেন কবি আহমদ রফিক। পিতৃ স্মৃতিচারণায় ইয়াফেস ওসমান বলেন, ‘বাবার জীবনাচরণের কথা ভাবলে আমার কেবলই মনে হয় তিনি রাজনীতিক হলে ভালো করতেন। আমার ধারণা, তিনি তা করতে চেয়েওছিলেন। কিন্তু পার্থিব নানা জটিলতার কারণে তাঁর রাজনীতি করা হয়ে ওঠেনি।’ আহমদ রফিক বলেন, বাংলা সাহিত্যে শওকত ওসমান বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবেন স্যাটায়ার, উইট ও আঙ্গিকের জন্য। তাঁর সৃষ্টি নিয়ে যতটা লেখালেখি ও আলোচনা হওয়া উচিত ছিল, তা হয়নি। আলোকচিত্রে মা ও শিশুআন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা পেইনটেন্ড চিলড্রেনের আয়োজনে গতকাল শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালায় শুরু হয়েছে মা ও শিশুবিষয়ক আলোকচিত্র প্রদর্শনী। প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সি এস করিম।আয়োজক সূত্রে জানা গেছে, প্রদর্শনীর আগে মা ও শিশু বিষয়ের ওপর আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে প্রজ্ঞা তাসনুভা রুবায়েত, এ কে এম সাহেব উদ্দিন ও আবির আবদুল্লাহ। সান্ত্বনা পুরস্কার পেয়েছেন জাহিদুল করিম ও ঈশা খান। প্রদর্শনী ৫ জানুয়ারি পর্যন্ত চলবে। শুদ্ধস্বরের বইমেলা শুদ্ধস্বরের বইমেলাখ্রিষ্টীয় নতুন বছর উপলক্ষে শুদ্ধস্বর-এর ১০ দিনব্যাপী একক বইমেলা শুরু হয়েছে গতকাল শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বরে। মেলার উদ্বোধন করে শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘জ্ঞানভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বইয়ের কোনো বিকল্প নেই। আর বই পাঠকের কাছে পৌঁছে দেওয়ার অন্যতম মাধ্যম বইমেলা।’ শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশীদ চৌধুরী জানান, পর্যায়ক্রমে বিভাগীয় ও জেলা শহরগুলোতে শুদ্ধস্বর বইমেলা করবে, যাতে দেশের সব অঞ্চলের পাঠকেরা সহজে বই সংগ্রহ করতে পারেন।বইমেলা উপলক্ষে শুদ্ধস্বরের প্রকাশিত বই ৩০ থেকে ৭০ শতাংশ মূল্যছাড়ে বিক্রি হচ্ছে। মেলা চলবে ১১ জানুয়ারি পর্যন্ত।আলোকচিত্রে ভিনদেশের চোখজুড়ানো দৃশ্যাবলিসন্ধ্যার আকাশে বাঁকা চাঁদ উঁকি দিয়েছে। নিচে ছোট্ট একটি নদী। এপারে বসে আছে যুগল। অপর পারে শহরে সুউচ্চ ভবন আর চোখ ঝলসানো আলোর রোশনাই। মোহাম্মদ আলী যুক্তরাষ্ট্রের এমন কিছু নৈসর্গিক সৌন্দর্যকে ভিন্নমাত্রায় উপস্থাপন করেছেন তাঁর আলোকচিত্রে। সেসব নিয়েই প্রদর্শনীর আয়োজন ঢাকা আর্ট সেন্টারে। রোববার বিকেলে ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারে শুরু হয়েছে আলোকচিত্রী মোহাম্মদ আলীর একক আলোকচিত্র। ৭৩টি আলোকচিত্র স্থান পেয়েছে প্রদর্শনীতে।