আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটারে নাট্যসংগঠন স্বপ্নদল রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাঙ্গদা কাব্যনাট্যটি মঞ্চস্থ করবে। এর নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাতটায়। শুরুতেই থাকবে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা ও সম্মাননা প্রদান। বিশিষ্ট অভিনয়শিল্পী ও নির্দেশক লাকী ইনাম এবং স্বপ্নদলের নিয়মিত নারী নাট্যকর্মীদের সম্মাননা দেওয়া হবে এই পর্বে।মহাভারতের উপাখ্যান অবলম্বনে কাবিগুরু চিত্রাঙ্গদা রচনা করেছিলেন। সেখানে নারীকে আত্মমর্যাদা ও অধিকার সচেতন হিসেবে তুলে ধরা হয়েছে। পাশাপাশি রয়েছে সমাজে নারী-পুরুষের সম্মানজনক সহাবস্থানের কথা। এ কারেণেই আন্তর্জাতিক নারী দিবসকে সম্মান জানাতে স্বপ্নদল এর আয়োজন করেছে। এটি হবে চিত্রাঙ্গদার ২২তম মঞ্চায়ন।হাবিব-ন্যান্সির গানভারতীয় দূতাবাসের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আজ শুক্রবার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।সন্ধ্যা ছয়টায় ধানমন্ডির ২ নম্বর সড়কের ২৪ নম্বর বাড়ির ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠান শুরু হবে। প্রথমে থাকেব কেন্দ্রের শিক্ষার্থীদের উচ্চাঙ্গসংগীত ও কবিতা আবৃত্তি। পরে শ্রোতাদের গান শোনাবেন জনপ্রিয় শিল্পী হাবিব ও ন্যান্সি। বিজ্ঞপ্তি।বাংলা একাডেমীতে আলোচনাবাংলা একাডেমী গতকাল বৃহস্পতিবার ১৯৭১ সালের সাতই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ উপলক্ষে ‘বঙ্গবন্ধুর ভাষণের সর্বকালীন শ্রেষ্ঠত্ব: একটি তুলনামূলক বিশ্লেষণ’ শীর্ষক একক বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করে। বেলা ১১টায় একাডেমীর সেমিনার হলে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তৃতা প্রদান করেন গবেষক ও বাংলা একাডেমীর উপপরিচালক জালাল ফিরোজ। অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান। সভাপতিত্ব করেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান।জালাল ফিরোজ বলেন, ‘চরম প্রতিকূল পরিস্থিতিতে ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু একটি ভাষণের মধ্য দিয়ে গোটা বাঙালি জাতিকে তাত্ত্বিক ও সাংগঠনিক বার্তা দিয়ে সূত্রবদ্ধ করেছেন, যার অনিবার্য পরিণতিতে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। এই ভাষণের অন্তর্বস্তুতে যে গণতান্ত্রিক মূল্যবোধ ও মৌলিকত্বের সন্ধান পাওয়া যায়, তা-ও উল্লেখ করার মতো।’ওয়ালিউর রহমান বলেন, ‘এই ভাষণ শুধু বাঙালি ও বাংলাদেশের নয়, বরং সারা বিশ্বের সর্বকালের স্বাধীনতা ও মুক্তিকামী মানুষের জন্য অনন্ত অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে।’ সভাপতির বক্তব্যে শামসুজ্জামান খান বলেন, ‘বঙ্গবন্ধুর দূরদর্শিতা, রাষ্ট্রনৈতিক প্রজ্ঞা, সাহসিকতা ও চারিত্রিক দৃঢ়তার উত্তুঙ্গ সংমিশ্রণ ঘটেছিল ৭ মার্চের ভাষণে। এই ভাষণ বিষয়ে রাষ্ট্রবিজ্ঞানী, সমাজ বিশ্লেষক ও ইতিহাসবিদদের গভীর গবেষণা প্রয়োজন; এর মধ্য দিয়ে এর ইতিহাস ও তাৎপর্য সম্যক উপলব্ধি করা সম্ভব হবে।’জয়নুলে যৌথ প্রদর্শনীচারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে চলছে অঙ্কন ও চিত্রণ বিভাগরে শিক্ষার্থীদের যৌথ প্রদর্শনী ‘র্টার্ন অব পিগমেন্ট’। অনুষদের ডিন আবুল বারক আলভী প্রদর্শনীর উদ্বোধন করেন। ১০ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা এই প্রদর্শনী চলবে।শাহবাগ প্রজন্ম চত্বরে ‘দৃপ্ত ত্রয়ী’আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শাহবাগ প্রজন্ম চত্বরে নারী জাগরণ সমাবেশের পাশে ‘দৃপ্ত ত্রয়ী’ নামে দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এই প্রদর্শনীতে থাকবে আলোকচিত্র সাংবাদিক ইয়াসিন কবিরের তোলা তিন মহীয়সী নারী- শহীদজননী জাহানারা ইমাম, মাদার তেরেসা ও কবি বেগম সুফিয়া কামালের সংগ্রামী জীবন নিয়ে বিভিন্ন মুহূর্তের ছবি। এসব ছবি নিয়ে তিন নারী নামে একটি গ্রন্থও প্রকাশিত হতে যাচ্ছে। বিজ্ঞপ্তি।