নারী দিবসে এবিসির আয়োজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পিম্পল সলিউশন এক্সপার্ট একনেস ও এবিসি রেডিও আয়োজন করেছে সফল নারীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারীদের জন্য কুইজভিত্তিক মজার সব গেমের। এই গেমগুলো হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, বসুন্ধরা সিটি, গুলশান ও যমুনা ফিউচার পার্কে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।
এ ছাড়া এবিসি রেডিওতে দিনভর থাকছে সফল নারী সোনিয়া বশির কবির, পাইলট মন্দিরা, স্বর্ণজয়ী মাবিয়া, এভারেস্টজয়ী নিশাত মজুমদারের শুভেচ্ছা। নারী দিবসের আয়োজনগুলোর সঙ্গে আছে এবিসি রেডিও ও একনেস-বি পিম্পল ফ্রি অ্যান্ড কনফিডেন্ট।