নারী দিবসে নানা আয়োজন
বিশ্ব নারী দিবস উদ্যাপন করছে আরটিভি। এ উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য আটজনকে দেওয়া হবে ‘আরটিভি আলোকিত নারী ২০১৩’ সম্মাননা। এবার সম্মাননা পাচ্ছেন নারী উদ্যোক্তা (ব্যবসা) গীতি আরা সাফিয়া চৌধুরী, শিক্ষকতায় হামিদা আলী, সংগীতে সাবিনা ইয়াসমীন, অভিনয়ে ফেরদৌসী মজুমদার, সাহিত্যে সেলিনা হোসেন, সাংবাদিকতায় নূরজাহান বেগম (সম্পাদক বেগম পত্রিকা) এবং সাহসী তরুণী নিশাত মজুমদার (এভারেস্ট বিজয়ী)। সম্মাননা জানানোর পাশাপাশি থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে গান গাইবেন শাকিলা জাফর, ফাহমিদা নবী, বন্দনাসহ আরও অনেকে। নৃত্য পরিবেশন করবেন কবিরুল ইসলাম ও তাঁর দল। তেজগাঁওয়ে আরটিভির বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিও থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে সন্ধ্যা সাড়ে সাতটায়।কল-এর গান অনুষ্ঠানটিতে গান করবেন ফাতেমা-তুজ্-জোহরা। দেশ টিভিতে স্টুডিও থেকে সরাসরি প্রচারিত হবে আজ রাত পৌনে ১২টায়।সময় কাটুক গানে গানে অনুষ্ঠানটির আজকের শিল্পী নাশিদ কামাল ও অদিতি মহসিন। বৈশাখী টিভিতে আজ রাত ১১টা ৫ মিনিটে স্টুডিও থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।