নারী নাট্যকর্মী সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাম থিয়েটারের উদ্যোগে শিল্পকলা একাডেমীর নাট্যশালার সম্মেলনকক্ষে গতকাল শুক্রবার অনুষ্ঠিত হলো তৃতীয় নারী নাট্যকর্মী সম্মেলন।দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমীন চৌধুরী। সম্মেলনে তিনটি অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন সারা যাকের, লাকী ইনাম ও ফাল্গুনী হামিদ। সভাপতিত্ব করেন শিমূল ইউসুফ। দ্বিতীয় অধিবেশনে ‘মঞ্চে নারী: সঙ্কট ও সম্ভাবনা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন রুমা মোদক। আলোচক ছিলেন কাজী রোজী, রোকেয়া রফিক, আফরোজা বানু, ইশরাত নিশাত, ত্রপা মজুমদার, মোমেনা চৌধুরী, আইরিন পারভীন, তমালিকা কর্মকার। তৃতীয় অধিবেশনে ছিল কর্মসূচি প্রণয়ন ও ঢাকা ঘোষণা।