নারী নির্যাতন মামলায় ওয়ারফেজ ব্যান্ডের মিজান গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ারফেজ ব্যান্ডের প্রধান ভোকাল মিজানুর রহমানকে (মিজান) নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় আজ সোমবার দুপুরে গ্রেপ্তার করা হয়েছে। এ প্রসঙ্গে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান প্রথম আলো ডটকমকে বলেন, ‘চট্টগ্রামের পাঁচলাইশ থানায় ১৭ নভেম্বর এক নারী মিজানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে আজ বেলা দুইটার দিকে উত্তরার ৫ নম্বর সেক্টরের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।’ রেজাউল হাসান আরও জানান, ‘ওই নারী মিজানের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের পাশাপাশি ঘরবাড়ি দখলের অভিযোগও করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’