নারী পাচারকারীর খপ্পরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্রে একাধিকবার নারী পাচারকারীর খপ্পরে পড়েছেন পপি। এবার টিভি নাটকেও একই ঘটনা। মেঘে ঢাকা চাঁদ নামের নাটকে কাজ করতে এসে এমনই এক ঘটনার মুখোমুখি হয়েছেন পপি।পপি বললেন, ‘আমি একটু অন্য রকম কাজ বেশি পছন্দ করি। আমি আসলে যা, তা থেকে সব সময় বেরিয়ে আসার একটা চেষ্টা থাকে। তা ছাড়া খুব ভালো ও ভিন্নধর্মী গল্প না হলে নাটকে খুব একটা কাজ করি না। মেঘে ঢাকা চাঁদ নাটকের গল্পটি আমার কাছে সে রকমই মনে হয়েছে।’নাটকের গল্পে পপি গ্রামের একজন সাধারণ তরুণী। গ্রামের এক যুবকের সঙ্গে তাঁর প্রেম হয়। কিন্তু মা-বাবা তাদের এই সম্পর্ক মেনে নেন না। প্রবাসী আরেক ছেলের সঙ্গে পপির বিয়ে হয়। একসময় জানা যায়, পপির স্বামী একজন নারী পাচারকারী।পপি আরও বলেন, নাটকটিতে কিছু শিক্ষণীয় ব্যাপার আছে। বিদেশে চাকরি করা ছেলে দেখলেই মেয়ে বিয়ে দেওয়ার জন্য মা-বাবা আগ্রহী হয়ে ওঠেন। কিন্তু যথাযথ খোঁজখবর না নেওয়ার কারণে অনেক ক্ষেত্রেই প্রতারণার শিকার হতে হয়। এই দিকটি চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে।নাটকে পপির বিপরীতে অভিনয় করেছেন হাসান মাসুদ। রচনা ও পরিচালনা করেছেন সালমান হায়দার।পপি জানান, তিনি সাধারণত ঈদের জন্যই নাটক করেন। এর আগে ফেব্রুয়ারি মাসে তিনি কাজ করেছেন একই পরিচালকের জল নাটকে।