নারী পাতার সম্পাদক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাইমস অব ইন্ডিয়া পত্রিকার নারী পাতার সম্পাদনা করলেন বিদ্যা বালান। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিদ্যাকে আমন্ত্রণ জানায় পত্রিকাটির কর্তৃপক্ষ। এদিকে একটা মাত্র দিন নারী দিবস পালন করার ভাবনার সঙ্গে মোটেও একমত নন বিদ্যা বালান। ‘নারী দিবস আমার জন্য খুব আলাদা কোনো দিন নয়। নারী হিসেবে আমাদের উচিত বরং বছরের প্রতিটি দিনই নারীত্ব উদ্যাপন করা। তা না হলে আর কী কাজের কাজ হলো?’ বলেছেন এই বলিউড অভিনেত্রী। একই সঙ্গে বিদ্যা প্রশ্ন করেছেন, ‘আমরা পুরুষ দিবস কেন পালন করি না?’। নারী দিবস নিয়ে খুব বেশি হইচই করতে রাজি না থাকলেও বিদ্যা জানিয়েছেন, একজন ভারতীয় নারী হিসেবে গর্ববোধ করেন তিনি। ওয়েবসাইট।