নারী প্রগতির ত্রৈমাসিক ‘পারি’ প্রকাশিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারী প্রগতির ত্রৈমাসিক পত্রিকা পারির নিয়মিত প্রকাশনা শুরু হলো। গত শুক্রবার সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে দেশের রাজনীতিক, সাংবাদিক, সাহিত্যিক, মানবাধিকার সংগঠকসহ দেশের বিশিষ্ট প্রগতিশীল ব্যক্তিরা আনুষ্ঠানিকভাবে পত্রিকাটির মোড়ক উন্মোচন করেন। পঙ্কজ ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সৈয়দ আবুল মকসুদ, অজয় রায়, আয়শা খানম, কাজী রোজি, আকিমুন রহমান, অজয় দাশগুপ্ত, নাসিমুন আরা হক, কাজী সুফিয়া আখতার প্রমুখ। পারির প্রধান সম্পাদক আদিত্য শাহীনের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন পারির সম্পাদক লাইলা খালেদা। প্রসঙ্গত, পাঁচ বছর ধরে রাজনৈতিক, সামাজিক বিভিন্ন অসংগতির সমালোচনা তুলে ধরার প্রয়াস হিসেবে প্রকাশিত হচ্ছে ক্রিটিক নামের সাময়িকী। এটিই ত্রৈমাসিক প্রকাশনা হিসেবে আত্মপ্রকাশ করলপারি নামে।