নারী ভক্তদের সামলাতে ১১ জন দেহরক্ষী!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টোয়াইলাইট ছবিতে অভিনয় করে তরুণ ভক্তদের হৃদয়ে ঝড় তুলেছিলেন হলিউড অভিনেতা রবার্ট প্যাটিনসন। ছবির সহ-অভিনেত্রী কেলান লুজ সম্প্রতি বলেছেন, ‘প্যাটিনসন যেভাবে চলাফেরা করেন তাতে তাঁকে নিয়ে ভয় হয়। কবে না কোন দুর্ঘটনা ঘটে যায়!’ হঠাৎ সহ-অভিনেতাকে নিয়ে শঙ্কার কারণও ব্যাখ্যা করেছেন এই অভিনেত্রী। প্যাটিনসন সচরাচর এক-আধজন দেহরক্ষী নিয়ে চলাফেরা করেন। কিন্তু মেয়ে ভক্তরা তো রীতিমতো উন্মাদের মতো আচরণ করে তাঁর সঙ্গে। ওদের সামলাতে প্যাটিনসনের সঙ্গে একজন না, কম করে হলেও ১১ জন দেহরক্ষী থাকা দরকার। ওয়েবসাইট।