নারীদের জন্য কনসার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু নারীদের জন্য কনসার্টের আয়োজন করেছে যৌথভাবে আয়েশা মেমোরিয়াল হাসপাতাল ও ওয়াইডব্লিউসিএ। ‘মিউজিক ফর দ্য উইমেন’ শিরোনামে এই আয়োজনটি অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার। ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠান শুরু হবে সকাল সাড়ে নয়টায়। আয়েশা মেমোরিয়াল হাসপাতালের পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী বলেন, ‘আমাদের ব্যতিক্রমী এই আয়োজনটি নারীদের সচেতনতা ও সামাজিক মর্যাদা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে। আর এই অনুষ্ঠানে শুধু মেয়েরাই আসবেন। অনুষ্ঠানে মেয়েদের নির্দিষ্ট বিষয়ে পরামর্শ দেওয়া হবে। সাড়ে ১১টা থেকে শুরু হবে কনসার্ট।’এখানে গান করবে এলআরবি, দলছুট, লালন, মিলা, হূদয় খান ও বন্দনা। এই কনসার্ট থেকে পাওয়া অর্থ অশ্রুকণা ক্যানসার সাপোর্ট ইউনিটকে দান করা হবে।’