নারীদের জন্য সোচ্চার ফ্রিদা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীদের জন্য এই বিশ্বের প্রতি পদে যেন ফাঁদ পেতে রাখা। ২৯টি দেশে সাড়ে ১২ কোটিরও বেশি কিশোরী ও নারী যৌন নিপীড়নের শিকার হন। ইউনিসেফের হিসাব বলছে, ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের প্রতি তিনজনের একজনের বিয়ে ১৮ বছরের আগেই হয়ে যায়। বিশ্বের মোট জনসংখ্যার ১১ শতাংশ মেয়ের বিয়ে হয় ১৫ বছর বয়স হওয়ার আগেই।
এই প্রেক্ষাপটে যুক্তরাজ্যে ইউনিসেফ আয়োজন করেছে প্রথম কিশোরী সম্মেলনের। এই সম্মেলনে অংশ নিচ্ছেন ফ্রিদা পিন্টোও। এ উপলক্ষে ফ্রিদা বলেন, ‘নির্যাতন ও বৈষম্যমুক্ত সমাজে বাস করে নিজের সম্ভাবনা বিকশিত করা নারীদের অধিকার। এই সম্মেলনে আমি আলোচনা করব কীভাবে বাল্যবিবাহ ও যৌন নিপীড়ন প্রতিরোধ করা যায়।’ মুম্বাই মিরর।