নারীদের পক্ষে প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের কাছে দায়বদ্ধতার জায়গা থেকে প্রচারাভিযানে নেমেছেন অভিনেত্রী কারিনা কাপুর। ভারতে নারীর প্রতি সহিংসতা রোধে টেলিভিশন চ্যানেল এনডিটিভি ‘শক্তি’ নামের এক প্রচারাভিযান শুরু করেছে। সেই প্রচারণায় নাম লিখিয়েছেন কারিনা। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আর্থসামাজিকভাবে নারীরা দুর্বল অবস্থানে থাকে। পুরুষেরা সেই সুযোগটাই নেয়। তাদের ওপর নির্যাতন-নিপীড়ন চালায়। সেই নিপীড়নের প্রতিবাদে আর দশটা মানুষের মতো মাঠে নেমেছেন এই অভিনেত্রী। অভিযানের অংশ হিসেবে কারিনা কাপুর একটি আবেদনপত্রে সাধারণ লোকজনের স্বাক্ষর নিচ্ছেন। আবেদনটি রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের কাছে পাঠানো হবে। ওয়েবসাইট।