নারীবাদী বিয়ন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গায়িকা বিয়ন্স নোয়েলস মনে করেন, নারীবাদী মনমানসিকতা তাঁর জন্য ইতিবাচক ফল বয়ে এনেছে। কি নারী, কি পুরুষ সবার সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রাখতে সহায়তা করেছে। সম্প্রতি এক সাক্ষাত্কারে এই গায়িকা বলেন, ‘আমি একজন নারীবাদী। সচেতনভাবে এমনটি হয়েছি বা এমন মানসিকতা আমার মাঝে গড়ে উঠেছে, তা নয়। সম্ভবত নারীদের সঙ্গে কাজ করতে করতে নারীবাদী হয়ে উঠেছি। যাহোক এটা আমার জন্য ভালোই হয়েছে। লোকের সঙ্গে, বিশেষত পুরুষদের সঙ্গে অমন কোনো বাজে সম্পর্ক আমার তৈরি হয়নি যে জন্য বিপদে পড়তে পারি।’ বন্ধুত্ব, সে পুরুষ বা নারী যার সঙ্গেই হোক না কেন, সেই সম্পর্কের মূল্য তাঁর কাছে সবচেয়ে বেশি বলে মন্তব্য করেছেন বিয়ন্স। ওয়েবসাইট।