নারীর ক্ষমতায়নে মাধুরী ও জুহি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুহি চাওলা ও মাধুরী দীিক্ষত
জুহি চাওলা ও মাধুরী দীিক্ষত

দুজন দুজনের ঘোর বিরোধী৷ স্থানীয় নির্বাচনে দুজন দুজনের প্রতিদ্বন্দ্বীও৷ তবু নিজেদের অবস্থান থেকে নারীশিক্ষা, নারীর ক্ষমতায়ন ও তাঁদের আত্মনির্ভরশীল করে তুলতে পৃথকভাবে কাজ করে যাচ্ছেন মাধুরী দীিক্ষত ও জুহি চাওলা৷ গুলাব গ্যাং ছবিতে এমন চরিত্রেই দেখা যাবে বলিউডের জনপ্রিয় এই দুই অভিনেত্রীকে৷ ছবির ‘গুলাবি’ গানটিতে নারীর ক্ষমতায়ন, আত্মনির্ভরশীলতা ও নারীশিক্ষার গুরুত্ব নিয়ে বিশেষ বার্তা দেওয়া হয়েছে৷
গুলাব গ্যাং উত্তর প্রদেশের বান্দেলখান্ড এলাকার এক গুন্ডা বাহিনীর সত্যিকার ঘটনা অবলম্বনে নির্মিত একটি ছবি৷ মাধুরী এই এলাকার একটি দলের প্রধান৷ আর এই ছবি দিয়েই প্রথমবারের মতো নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন জুহি৷ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস৷