নারীর গায়ে হাত তোলে কাপুরুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমির খান
আমির খান

নারীর গায়ে হাত তোলে কাপুরুষ৷ বলিউড তারকা আমির খান এমনটিই মনে করেন৷ তঁার মতে, নারীর প্রতি সহিংসতা রুখতে প্রথমে পুরুষকে বদলাতে হবে৷ সম্প্রতি নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ‘ওয়ান বিলিয়ন রাইজিং’ নামের একটি কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন আমির খান৷
ভিডিও বার্তায় আমির খান বলেন, ‘আমি মনে করি, নারীর প্রতি সহিংসতা ঠেকাতে আগে আমাদের নিজেদের বদলাতে হবে৷ নারীর গায়ে হাত তোলা পৌরুষ নয়, বরং এটা কাপুরুষতা৷’
নারীর অধিকার রক্ষায় এ বছরের ১৪ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালিত হবে ‘ওয়ান বিলিয়ন রাইজিং’ নামের অভিযান৷ স্ক্রিন৷