নারীর প্রতি ন্যায়ের পক্ষে মল্লিকা সারাভাইয়ের নাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীর প্রতি ন্যায়বিচারের দাবিতে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে বিশেষ একটি নাচে অংশ নিচ্ছেন মল্লিকা সারাভাই। তাঁর এই বিশেষ নাচটি তিনি বিশ্বের সব নির্যাতিত-নিপীড়িত নারীর জন্য উত্সর্গ করেছেন।ধ্রুপদি নাচের বিখ্যাত নৃত্যশিল্পী মল্লিকা সারাভাই বিশেষ এ নৃত্য পরিবেশন করবেন ভারতের কেরালায় ডিপার্টমেন্ট অব সোশ্যাল জাস্টিস আয়োজিত একটি অনুষ্ঠানে। বিশেষ কোরিওগ্রাফিতে মল্লিকা সারাভাই ‘ওমেন উইথ ব্রোকেন উইংস’ নামের এই নাচে অংশ নেবেন। তাঁর নাচের সঙ্গে থাকছে সুইজারল্যান্ডের পিয়ানোবাদক এলিজাবেথ সমবার্টের বিশেষ আয়োজন। জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।ভারতের সবচেয়ে বেশি শিক্ষিত জনগণ বাস করে কেরালায়। অথচ যৌন নির্যাতনের ঘটনা এ শহরেই সবচেয়ে বেশি ঘটে।