নারীর প্রতি শ্রদ্ধায় জাভেদ আখতারের টুইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিল্লীতে আলোচিত গণধর্ষণের ঘটনায় ভারতজুড়েই শোকের ছায়া। নারীর প্রতি শ্রদ্ধার দাবি বিশিষ্টজনদের। ভারতের বিখ্যাত গীতিকার জাভেদ আখতারের মতে, নারীর প্রতি শ্রদ্ধা থাকলেই সমাজে এ ধরনের ঘটনা এড়ানো সম্ভব। সম্প্রতি এক টুইট বার্তায় নিজের অনুভূতি প্রকাশ করেন জাভেদ আখতার। এক খবরে এ তথ্য জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।জাভেদ আখতার তাঁর টুইট বার্তায় জানিয়েছেন, কঠোর আইন, নারীর প্রতি সহমর্মী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর দ্রুত বিচারই কেবল গণধর্ষণের মতো ঘটনা ঠেকানোর জন্য যথেষ্ট নয়। সমাজ থেকেই নারীকে শ্রদ্ধা করার বিষয়টি শিখতে হবে। ভারতে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, তা বন্ধ হওয়া প্রয়োজন।’