নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে রেডিও স্বাধীনের আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেয়াল চিত্র
দেয়াল চিত্র

প্রতিবছর ২৫ নভেম্বর বিশ্বব্যাপী নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস পালিত হয়। এই দিবসটিকে সামনে রেখে রেডিও স্বাধীন মাসব্যাপী বিশেষ উদ্যোগ নিয়েছে।
নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে রেডিও এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে উদ্যোগ নিয়েছে রেডিও স্বাধীন । এই আয়োজনের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘দেয়াল ভাঙলে গড়া যায়, নারীর সত্ত্বা কখনো নয়।’ 
সচেতনতামূলক এই আয়োজনের প্রধান আকর্ষণ দেয়াল চিত্র। ২১ থেকে ২৩ তারিখে ঢাকার বিভিন্ন স্থানে দেয়াল চিত্র আঁকা হয়।
এশিয়াটিক থ্রি সিক্সটি এর গ্রুপ চেয়ারম্যান আলী যাকের এ কর্মসূচী প্রসঙ্গে বলেন, এই একটি দিনই নয়, প্রতিদিন প্রতিমুহূর্তে নারীর প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।
জনসচেতনতা বৃদ্ধি করার জন্য চলছে ফেসবুক ক্যাম্পইন #RiseUpForWomen। তৈরী করা হয়েছে ফেসবুকে একটি বিশেষ অ্যাপ।
রেডিও স্বাধীন নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বাড়াতে নানা অনুষ্ঠান প্রচার করছে। ২৫ তারিখ ৩টায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস উপলক্ষে বিশেষ আয়োজনে ‘শ্রেয়সীতে’ থাকছেন জেন্ডার স্টাডিস বিশেষজ্ঞ মাহাবুবা দেওয়ান।