নারীর মঞ্চ উৎসবে ‘আমিনা সুন্দরী’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে ভারতের কলকাতায় নাট্যোৎসবের আয়োজন করেছে নান্দিপট নাট্যদল। আজ সোমবার কলকাতার গড়িয়াহাটায় মধুসূদন নাট্যমঞ্চে শুরু হচ্ছে ‘নারীর মঞ্চ’ শিরোনামে এ উৎসব। এশিয়ার কয়েকজন নারী নির্দেশকের নাটক মঞ্চস্থ হবে এ উৎসবে। এখানে থিয়েটার আর্ট ইউনিটের আমিনা সুন্দরী নাটকটিকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকেরা। জানা গেছে, উৎসবে ১১ মার্চ মঞ্চস্থ হবে আমিনা সুন্দরী। নাটকটি লিখেছেন এস এম সোলায়মান, আর নির্দেশনা দিয়েছেন রোকেয়া রফিক।উৎসব শেষ হবে ১২ মার্চ।উল্লেখ্য, এর আগে ভারতের কলকাতা, কৃষ্ণনগর, রঘুনাথগঞ্জ, বহরমপুর, করিমগঞ্জে আমিনা সুন্দরী নাটকটির প্রদর্শনী হয়েছে।