চ্যানেল ওয়ানে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘কাঁচের পুতুল’। এটি লিখেছেন নিমা রহমান, পরিচালনা করেছেন রিপন নবী। এতে অভিনয় করেছেন মৌসুমী বিশ্বাস। কথা হলো তাঁর সঙ্গে।‘কাঁচের পুতুল’ ধারাবাহিকে কাজ করে কেমন লাগছে?ভালোই লাগছে। একটা ব্যাপার দেখেছি, নারীরাই এই ধারাবাহিকটির বড় দর্শক। নাটকের গল্প, অভিনয়, পোশাক—সবকিছু তাঁদের দারুণ পছন্দ। আর এখানে তো অনেক শিল্পী একসঙ্গে কাজ করি। তাই সবার মেকআপ নেওয়া শেষ হতে হতে প্রতিদিনই দুপুর হয়ে যায়। আর কাজ হয় রাত ১১টা পর্যন্ত।এখন কী করছেন?ফেরদৌস হাসানের লেখা আর ফজলুর রহমানের পরিচালনায় প্রজাপতি মন ধারাবাহিকে কাজ করছি। এটিএন বাংলার এই নাটকের গল্পটা গ্রাম থেকে অনেক আগেই শহরে চলে এসেছে। এখানে নাদিয়া আমার খুব ভালো বন্ধু। সে আমার ভাইকে (মীর সাব্বির) ভালোবাসে। সেটা আমি মানতে পারি না। আমার ধারণা, ধনী বাবার মেয়েকে বিয়ে করলে ভাই দূরে সরে যাবে। তাই আমাদের বন্ধুত্বে ফাটল ধরে। চ্যানেল আইতে শনিবার থেকে শুরু হলো ‘চন্দ্রমগ্ন’ ধারাবাহিকটি।এটি লিখেছেন বিপাশা হায়াত, পরিচালনা করেছেন তৌকীর আহমেদ। গল্পটা খুবই ভালো। কিছু কাজ করেছিলাম রাজেন্দ্রপুরে। তবে একটা বড় অংশের কাজ হয়েছে ট্রেনে। ঢাকা থেকে শুটিং করতে করতে আমরা চট্টগ্রাম গিয়েছি, আবার শুটিং করতে করতে ঢাকায় এসেছি। আমি বলব, শুরু থেকেই দর্শকদের এটা দেখা উচিত। চ্যানেল আইতে প্রতি শুক্র ও শনিবার এটি দেখানো হবে।এবার রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে কিছু করছেন?হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মানভঞ্জন’ গল্প অবলম্বনে অরুণা বিশ্বাস ও মিঠু বিশ্বাস যৌথভাবে একটি নাটক তৈরি করেছেন। এটি পঁচিশে বৈশাখ এটিএন বাংলায় দেখানো হবে। এই নাটকে আরও অভিনয় করেছেন তৌকীর আহমেদ। এখানে আমার চরিত্রটি গিরিবালা আর গোপীনাথ হয়েছেন তৌকীর। মঞ্চের এক অভিনয়শিল্পীর প্রেমে পড়ে গোপীনাথ। তার সঙ্গে চলে যায় দূরে কোথাও। স্বামীর ওপর প্রতিশোধ নিতে একসময় গিরিবালাও মঞ্চে অভিনয় শুরু করে। মঞ্চে তাকে দেখে চমকে ওঠে গোপীনাথ। ছুটে আসে স্ত্রীর কাছে। কিন্তু স্ত্রী তাকে ফিরিয়ে দেয়। বিনোদন প্রতিবেদক