নারীশিল্পীরা এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পপসংগীতের ইতিহাসে এ বছরটা বোধ হয় শুরু করতে যাচ্ছে নতুন কোনো সময়ের। এটা এমন এক বছর, যাতে পরিষ্কার বলে দেওয়া যায়, নারীশিল্পীরাই রাজত্ব করেছেন। তবে রক গানের জগতে তেমন কোনো সুখবর নেই। হিপহপ আর পপ গানের তোড়ে রক গানের জনপ্রিয়তা কমছে বলেই মনে হয়। তবে ইউ টুর দারুণ সফল কনসার্ট বলে দিচ্ছে, এখনো এর শ্রোতা আছে। ব্যান্ডের তুলনায় বরং একক শিল্পীদেরই আধিপত্য চলেছে।বিবারটিউবইউটিউবে এবার বিবারে জয়জয়কার। প্রথম শিল্পী হিসেবে তিনি পেলেন দুই বিলিয়ন ভিউ। টপকে গেলেন লেডি গাগাকে। ছোট্ট সেই কিশোরটি বড় হয়ে গেছে—নিশ্চিত হওয়া গেল বছর শেষে। এক ভক্ত দাবি করে বসে বিবার নাকি তার সন্তানের বাবা। প্রতিবাদ করে পিতৃত্ব পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হন বিবার। বেগতিক দেখে সরে পড়ে সেই ভক্ত। অ্যাডেল এগিয়েএ বছরের সেরা পপ শিল্পীর যেকোনো তালিকায় একটি নাম থাকবেই—অ্যাডেল। টুয়েন্টি ওয়ান অ্যালবামের জন্য ছয়টি গ্র্যামি মনোনয়ন পেয়ে গেছেন অ্যাডেল। বিশ্বসংগীতের দুর্লভ পাওয়াটাও হয়ে গেছে অ্যাডেলের। ভক্ত-সমালোচক দুই দলেরই মন জয় করেছে ‘রোলিং ইন দ্য ডিপ’ আর ‘সামওয়ান লাইক ইউ’ গান দুটো। ইউএস টপচার্টের একদম ওপরে জায়গা করে নিয়েছেন ব্রিটিশ এই শিল্পী। লেডি গাগা, রিয়ানা, কেটি পেরিদের ভিড়ে অ্যাডেল ব্যতিক্রম, মানছেন সবাই। খোলামেলা পোশাক আর কোরিওগ্রাফির কসরত ছাড়াও হিট অ্যালবাম হওয়া সম্ভব। দেখিয়ে দিয়েছেন অ্যাডেল। বিহাইভ চুল, টানা আইলাইনার আর ভিন্টেজ পোশাক—ষাটের দশকের ডিভার স্টাইলে অ্যাডেলের সাজসজ্জাও নজর কেড়েছে। বছরের শেষে একটু হোঁচট খেলেন গলার সমস্যার কারণে। তবে ক্রিসমাসের আগে টুইটারে ছবি পোস্ট করে ভক্তদের আশ্বস্ত করেছেন। অনেকটা ওজনও কমিয়েছেন বোঝা যাচ্ছে ছবিতে। টপচার্টে নারী শিল্পীরাইটপচার্টগুলোর শুরুর দিকে দেখা যাচ্ছে নারী শিল্পীদেরই—লেডি গাগা, রিয়ানা, কেটি পেরি, নিকি মিনাজ। স্বঘোষিত এই প্রজন্মের অ্যালবাম বর্ন দিস ওয়ে নিয়ে লেডি গাগা আছেন সর্বাধিক বিক্রীত তালিকায় শক্ত অবস্থানে। ভক্ত-সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া পেলেও সোশ্যাল মিডিয়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করেছে অ্যালবামের বিক্রি। মাংসের পোশাক পরে হাজির হওয়া, যিশু আর মেরিকে নিয়ে মিউজিক ভিডিও তৈরি—সারা বছরই নানা কারণে আলোচনায় ছিলেন তিনি।জেনিফার লোপেজ, ব্রিটনি স্পিয়ারস, পিংক ফিরে এসেছেন টপচার্টে।বিয়োন্সে আর লেডি গাগা সমালোচিত হয়েছেন অন্যের আইডিয়া নকল করার কারণে। নকল নয়, অনুপ্রেরণা বলে যথারীতি উড়িয়ে দিয়েছেন দুজনই।মাইকেলের চিকিৎসকের শাস্তিশাস্তি পেলেন মাইকেল জ্যাকসনের চিকিৎসক করাড মারে। ২০০৯ সালে মাইকেল জ্যাকসনের মৃত্যুর জন্য দোষী সাব্যস্ত করা হয় তাঁকে। ব্যথানাশক ওষুধের মাত্রাতিরিক্ত প্রয়োগের কারণে চার বছরের সাজা হয়েছে তাঁর।জে লো-মার্ক অ্যান্থনির ছাড়াছাড়িজেনিফার লোপেজ-মার্ক অ্যান্থনির সাত বছরের সংসার ভেঙে গেল জুলাই মাসে।অনেক দিন ধরেই কানাঘুষা চলছিল। জেনিফার লোপেজের হাতে বিয়ের আংটি না থাকা ইঙ্গিত দিচ্ছিল ভাঙনেরই। কিন্তু দুজনই এসব গুজব বলে উড়িয়ে দিচ্ছিলেন। অবশেষ প্রমাণ হলো যা রটে তা ঘটেও...তবে ভাঙনে ভেঙে পড়েননি কেউই। অন্তত তাঁদের সাম্প্রতিক পারফরম্যান্স তো তা-ই বলে। ছাড়াছাড়ির পরই কলম্বিয়ার এক কনসার্টে মাতিয়েছেন মার্ক। দারুণ নারীভক্তদের সঙ্গে ঠাট্টাও করেছেন। এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডে মার্ক অ্যান্থনির সামনেই দারুণ পারফরম্যান্স দেখালেন জেনিফার।তবে সামনে যা-ই হোক, আড়ালে নাকি দুজনই নখ-দাঁতে ধার দিচ্ছেন। বাচ্চাদের অভিভাবকত্ব নিয়ে জোর লড়াই হবে দুজনের—দাবি কয়েকটি ট্যাবলয়েডের।এমির চলে যাওয়ামাত্রই ২৭ বছর বয়সে চলে গেলেন এমি ওয়াইনহাউস। ২৩ জুলাই নিজের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় তাঁকে। অক্টোবরে জানা গেল মৃত্যুর কারণ—অ্যালকোহলের বিষক্রিয়া। ‘দে ট্রাইড টু মেক মি গো টু রিহ্যাব, আই সেইড নো নো নো’ তাঁরই গাওয়া গানটির সঙ্গে অদ্ভুতভাবে মিলে গেল তাঁর জীবন। যদি রিহ্যাবে ইয়েস বলতেন এমি-ভক্তদের আফসোস একটাই। এরপরই তাঁর অ্যালবামের বিক্রি কয়েকগুণ বেড়ে যায়। ব্যাক টু ব্ল্যাক অ্যালবামটি টপচার্টে চলে আসে। পরিবারের পক্ষ থেকে তাঁর নামে ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়। তাঁর রিলিজ না হওয়া গানগুলো নিয়ে প্রকাশ হয় অ্যালবাম লায়নেস।বিয়োন্সে বেবিবিয়োন্সে- জে জির ঘরে আসছে নতুন মানুষ। অগাস্টে এম টিভি ভিডিও মিউজিত অ্যাওয়ার্ডে পারফরম করার পর ঘোষনা দেন বিয়োন্সে।হলিউড১. মিশন ইমপসিবল: ঘোস্ট প্রটোকল২. শার্লক হোমস: অ্যা গেম অব শ্যাডোজ৩. অ্যালভিন অ্যান্ড দ্য চিপমাঙ্কস: চিপরেক্ড!৪. দ্য গার্ল উইথ দ্য ড্রাগন ট্যাটু৫. দ্য অ্যাডভেঞ্চারস অব টিনটিন৬. উই বট অ্যা জু৭. নিউ ইয়ার্স ইভ৮. আর্থার ক্রিস্টমাস৯. হুগো১০. দ্য মাপেটসবলিউড১. জো হাম চাহে: সানি, সিমরান কওর মুন্ডি এবং আলভী খান।২. পাপ্পু কান্ট ডান্স সালা: বিনয় পাঠক এবং নেহা ধুপিয়া।৩. ডন ২: শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া, ওম পুরি এবং লারা দত্ত।৪. লেডিস ভার্সেস রিকি ভাল: রণবীর সিং এবং আনুশকা শর্মা। ৫. দ্য ডার্টি পিকচার: বিদ্যা বালান, নাসিরুদ্দিন শাহ, তুষার কাপুর এবং ইমরান হাশমি। ৬. ফারার: আকবর খান এবং কানন মালহোত্রা। ৭. লঙ্কা: মনোজ বাজপেয়ী এবং আর্জন বাজওয়া।৮. চাল্লিস চৌরাসি: নাসিরুদ্দিন শাহ এবং অতুল কুলকার্নি।৯. এক ম্যায় এক তু: ইমরান খান এবং কারিনা কাপুর।১০. দেশি বয়েজ: অক্ষয় কুমার, জন অ্যাব্রাহাম এবং দীপিকা পাড়ুকোন।